মালদা

FIFA বিশ্বকাপে বাংলার সাফল্য এবং ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে ফুটবল বিতরণ প্রশাসনের

চলতি মাসের ৬ তারিখে শুভ সুচনা হয়েছে FIFA অনূর্ধ ১৭ বিশ্বকাপ। যা চলবে আগামী ২৮ শে অক্টোবর পর্যন্ত। তাই আসন্ন অনূর্ধ ১৭ বিশ্বকাপকে সামনে রেখে মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সংস্থা এবং ক্লাবকে বিতরণ করা হল ফুটবল। সোমবার মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিলো এই অনুষ্ঠানের। 

        জানা যায়, আজ মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদা জেলা ক্রিয়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার বিভিন্ন বিদ্যালয় এবং ক্লাব সব মিলিয়ে মোট ১৬৮ টি সংস্থার হাতে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে ফুটবল তুলে দেওয়া হয়। এক একটি ক্লাবের হাতে মোট পাঁচটি করে ফুটবল তুলে দেওয়া হয় আজ। FIFA বিশ্বকাপে বাংলার সাফল্য এবং ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে এই উদ্যোগ বলে জানা গেছে।